ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ ও এনডিটিভির। দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে।
পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী আরও জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছে। কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের মিডিয়ার ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যে স্থানে বিধ্বস্ত হয়ে সেখানে পাহাড় এবং ঘাস ও বনজঙ্গনে ঘেরা ছিল। গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, এতে ১৪ জন নিহত হয়।
দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে। ওই সময়ে আমাজন রাজ্যের গর্ভনর উইলসন লিমা সোশ্যাল মিডিয়াতে লিখেন, বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু নিহত হয়েছে। বার্সেলস শহর থেকে উত্তরে বিমান বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা। নিউজ সাইট জি১ জানিয়েছিল, বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি তৈরি করে ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...
নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...
নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

মন্তব্য (০)