• রাজনীতি

জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী  প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই আওয়ামীলীগ যখন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে, শীতবস্ত্র বিতরণ করছে বিএনপি কই, খুঁজে পাওয়া যায় না। বিএনপিকে তখন খুঁজে পাওয়া যায় যখন পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি কই, তাদেরও তো খুঁজে পাওয়া যায় না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুইটি নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামীলীগ জনগণের কাছে আছে।  সোমবার সন্ধ্যায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন,  আজকে শীতবস্ত্র বিতরণ বলুন কিংবা মানুষের কাছে অনান্য শীতবস্ত্র বিতরণ বলুন,সেটি একমাত্র আওয়ামীলীগে করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। আরে তোমাদেরকে তো বহু আগে কালো পতাকা দেখিয়েছে। জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকাদেখিয়েছে। আর বিদেশীদের কাছে ধরণা ধরেছিল কোন লাভ হয় নাই। বিদেশীরা লাল পতাকা দেখিয়ে দিয়েছে।

নীলফামারী জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসে বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আমিরুল ইসলাম আমিন, হোসনে আরা ডালিয়া, সাহাবুদ্দিন ফরাজিসহ আওয়ামীগের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য শেষে বাংলাদেশ আওয়ামীগের পক্ষ থেকে পাঁচ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo