• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কুড়িগ্রামে দু'দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনেরর আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে দুপুরে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজর নুরে-ই-আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ হাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

২

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

image

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

৪

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

image

বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হাম...

৫

বগুড়া প্রতিনিধিঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্র...

  • company_logo