• সমগ্র বাংলা

রংপুরে আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরোঃ গত ১৫ দিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে উষ্ণতা শীত নিবারনের আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যূ হয়েছে বলে জানান চিকিৎসক।কর্মরত চিকিৎসক জানান,মৃত্য আলেয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে ১৯ দিন আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি হয়েছিলেন।

শনিবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বিশেষঞ্ঝ ডা.মো:শাহীন শাহ।মৃত্যু আলেয়া বেগম রংপুর নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার মৃত সিরাজুল হকের স্ত্রী বলে জানাগেছে।

পরিবার ও মেডিকেল বার্ণ ইউনিটের সূত্রে জানা যায়, নিহত আলেয়া বেগম বাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি।তাকে দ্রুত আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।চিকিৎসক জানান তার শরীরের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে বাচানে সম্ভব হয়নি।দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর মারা গেছেন তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

  • company_logo