ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে আটক করেছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত মা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও তার ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...
কক্সবাজার প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

মন্তব্য (০)