ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
শনিবার (২৭ জানুয়ারি) বেলা ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে এ মিছিল কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে। মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
এছাড়া, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২ টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে, গণ ফোরাম ও পিপলস পার্টি
বেলা ৩ টা ৩০ মিনিট মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে, এলডিপি বেলা ১১ টা বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে কালো পতাকা মিছিল করবে।
অপরদিকে, এবি পার্টি বেলা ৩ টা ৩০ মিনিট বিজয় নগর দলীয় অফিস সংবাদ সম্মেলন করবে।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)