• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন (৩৭) ও রিয়াদ হোসেন (১০) দিঘুলিয়া গ্রামের বাসিন্দা। আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত নিহতদের বাড়িতে এসে ঘরবাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ শুক্রবার সকালে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।  

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ওই বাড়িতে লাবনী খাতুন, তার ছেলে ও শাশুড়ি থাকতেন। বাড়িতে নতুন ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়ত টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলার মরদেহ রান্না ঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের একটি গাছে ঝুলছিল।

চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে নিহতদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে চেষ্টা করছে। 

মন্তব্য (০)





image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

২

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

image

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

৪

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

image

বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হাম...

৫

বগুড়া প্রতিনিধিঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্র...

  • company_logo