• সমগ্র বাংলা

বগুড়ায় মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত ব্যক্তির নাম ফারাজ আলী(২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,  বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে। এসময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় ভুলবশত কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে ফারাজ। পরে, তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান,  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় ফারাজের। তবে এ ঘটনা সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য (০)





image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

  • company_logo