• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দিনাজপুরে কষ্টি পাথরের যুগল মূর্তি উদ্ধার 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের কাউগাঁ এলাকায় মাটি কাটার সময় কষ্টি পাথরের তৈরি রাধাকৃষ্ণের সদৃশ্য যুগল মূর্তি  উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার চুনিয়াপাড়া এলাকায় মাটি কেটে পুকুর ভরাট করার সময় পুরাকৃতি দুর্লভ মূর্তিটি শ্রমিকের নজরে আসে।

ভারতের পশ্চিমবঙ্গ কোলকাতার একজন বিশেজ্ঞের সাথে যোগাযোগ করে পাওয়া মতামতের ভিত্তিতে দিনাজপুরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ বিভেত্নানন্দ মহারাজ জানান, সম্ভবতঃ ১২০০ সালে পাল শাসনামল যুগের মূর্তিটি  উমা মহেশ্বর অথাৎ মহাদেব শিব স্ত্রী পার্বতীর যুগল মূর্তি হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি মাখানো মূর্তিটি পানি দিয়ে পরিষ্কারের পর রাধাকৃষ্ণের সদৃশ্য যুগল মূর্তি প্রতিয়মান হয়েছে। মূর্তির মূল বেদীর পাটাতন সখিসখা দাস দাসির মত আরো কিছু খোদাই করা মূর্তিতে আচ্ছাদিত রয়েছে। তবে কিছু কিছু অংশ ভাঙ্গা থাকায় সনাক্তে জটিলতা দেখা দিয়েছে।

কোতয়ালী থানার তদন্ত ইন্সপেক্টর মোতালেব হোসেন জানান, জেলা সদরের ৫ নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জহাটের কাউগা রেলগেটের কাছে একটি পুকুর ভরাট করার সময়  বেরিয়ে আসা মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে বিকাল ৫টার দিকে মূর্তিটি জব্দ করেছেন।  তবে তাৎক্ষণিক  কোন দেবতার তা নিশ্চিত হতে পারেননি তারা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্হল পরিদর্শন করেছেন। 

মন্তব্য (০)





image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

  • company_logo