• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনার ঈশ্বরদীতে ট্রাক চুরির অভিযোগে আটক ১

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী থেকে একটি ট্রাক চুরির অভিযোগে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চুরিকৃত ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয় বুধবার (২৪ জানুয়ারি) রাতে যশোর পৌর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক দেলোয়ার যশোর পৌর সদরের বকচর হুসতলা কবরস্থান রোড এলাকার মৃত সদর মিস্ত্রির ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ১৯ জানুয়ারি দুপুরে টাটা কোম্পানীর ΤΑΤΑ-১৬১৫ (২০১৮) মডেলের ৬ চাকার একটি ট্রাক ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় এলাকার ছানাউল্লাহর গ্যারেজে রেখে কেবিন তালাবদ্ধ করে রাখেন চালক সামিউল ইসলাম। 

পরদিন ২০ জানুয়ারি সকালে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান ট্রাকটি নেই। চোরের দল গ্যারেজের ভেতর থেকে ট্রাকের কেবিনের তালা ভেঙ্গে ট্রাকটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ২২ জানুয়ারি ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা দায়ের করেন ট্রাকটির মালিক তানভীর মালিথা। মামলা নং-৩৪, ধারা-৩৭৯ পেনাল কোড। 

মামলার পর পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সার্বিক তত্বাবধায়নে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের দিকনির্দেশনায় ঈশ্বরদী থানার একটি চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর পৌরসভার বকচর এলাকা থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে যশোর পৌরসভার একটি এলাকা থেকে ট্রাকটি বিক্রি করার উদ্দেশ্য কেটে টুকরো টুকরো করে খুলে রাখা অবস্থায় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

ওসি জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে মারামারি ও চুরি সহ একাধিক মামলা রয়েছে। ট্রাক চুরির ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দেলোয়ারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo