• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় কোটি টাকার খাদ্যসামগ্রি জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: গত ১৬জানুয়ারী থেকে নওগাঁয় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে সাড়াশি অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় মনছুর আলী নামে এক ব্যক্তির লাইসেন্স বিহীন গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রি মজুতের অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এসময় গুদামটি সিলগালা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।

অভিযুক্ত ব্যক্তি মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। মাসুদ রানা আটকের পরই অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। জব্দকৃত মালামালগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল ২০হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা/ময়দা ৮হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি, ছোলা-বুট ৪ হাজার ৭০০ কেজি এবং লবন ১২শ কেজি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হয়। তবে এই নামে বা অন্য কোন নামে তার কোন ব্যবসায়ীক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে। অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করছেন বলে তিনি জানান। জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এই সাড়াশি অভিযান চলছে এবং চলবে। শুধুমাত্র খাদ্যপণ্যই নয় আসন্ন ইরি- বোরো মৌসুমকে কেন্দ্র করে যদি জেলার কোন সার বা কীটনাশক
ব্যবসায়ীরাও এই ধরণের অবৈধ মজুত করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও এই ধরণের সাড়াশি অভিযানের মাধ্যমে শায়েস্তা করা হবে। লাভ নয় লোভের বসবতি হয়ে যদি কোন ব্যবসায়ী নিয়মের বাহিরে কোন পণ্য সামগ্রী অবৈধ ভাবে মজুত করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo