• অপরাধ ও দুর্নীতি

অপরিচ্ছন্ন পরিবেশে বগুড়ায় দই-মিষ্টি  তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়া শেরপুরে খাদ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরিষ্কার ও নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন করায় স্বরপাতা দই ঘর ও রিংকী সুইটসকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিংকালে এই জরিমানা করা হয়। 

বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচ এম আসিফ বিন ইকরাম এই জরিমানা করা হয়। তিনি বলেন, বুধবার শেরপুরের স্বরপাতা দই ঘর ও রিংকী সুইটসে অভিযান চালানো হয়। এই সময় প্রতিষ্ঠান দুইটির মিষ্টি ও দই উৎপাদনের প্রক্রিয়া অপরিষ্কার ও নোংরা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুুইটিতে ১৫ কেজি গন্ধ ও ফাঙ্গাসযুক্ত মাওয়া আর দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দের পর ধ্বংস করা হয়। এইসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী তাদের ১ লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য (১)





image
image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo