• অপরাধ ও দুর্নীতি

জলঢাকায় দুইশত বোতল ফেন্সিডিল সহ দুজন গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পাথর বোঝাইকৃত ট্রাক থেকে দুইশত বোতল ফেন্সিডিল সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার‌ বড়ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী এলাকার আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) ও মধ্য ধুপনি গুড্ডিমারি এলাকার রমজান হোসেনের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথর বোঝাইকৃত ট্রাককে আটক করা হয়। ট্রাকে থাকা ওই দুজনকে আটক করে তাদের দেখানো ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি চটের বস্তা থেকে দুইশত বোতল ফেনসিডিল  উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করা হয়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বলেন, 'আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।'

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo