• সমগ্র বাংলা

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে নওগাঁর প্রকৌশলীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ও তার আশেপাশের অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। কয়েক সপ্তাহ ধরে নওগাঁর তাপমাত্রা ৮- ১২ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দীর্ঘদিন চলা শৈত প্রবাহের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া সেই শীতের তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে কয়েকগুন। এতে করে মাঘের কনকনে হাঁড় কাপানো শীতে কাহিল হয়ে পড়েছে নওগাঁর দিন আনি দিন খাই শ্রেণির শ্রমজীবী মানুষরা। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও এই সব শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নওগাঁ উপকেন্দ্র।

মঙ্গলবার একযোগে জেলার ১১টি উপজেলায় আইইবির পক্ষ থেকে ৭শত শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এদিন বিকেলে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আনন্দ বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় আইইবির নওগাঁ শাখার চেয়ারম্যান ও এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

এছাড়াও আইইবির সহ-সভাপতি প্রকৌশলী শাহ মো. শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার পাল, আইইবির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, প্রকৌশলী মোঃ শাওন ইসলাম, প্রকৌশলী প্রত্যয় কুমার, প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী মোঃ আজিজ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ অধিদপ্তর, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, বিটিসিএল, নেসকো, জনস্বাস্থ্য, গণপূর্ত অধিদপ্তর, পিবিএস, পিডিব্#ি৩৯;র সকল প্রকৌশলীসহ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন দেশের প্রতিটি দুর্যোগের সময় প্রকৌশলীদের সংগঠন আইইবি সব সময়
সরকারের পাশাপাশি সহযোগিতার বার্তা নিয়ে দু:স্থ্যদের পাশে থাকার চেস্টা করে আসছে। আগামীতেও তাদের এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo