• অপরাধ ও দুর্নীতি

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন,পরকীয়া প্রেমিকের ফাঁসি

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় শরীফ উদ্দিন নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং স্ত্রীর পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি আশিকুজ্জামাকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

গতকাল মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. আবু ইউসুফ মুন্সী জানান। অন্যদিকে মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন গোলাম মোস্তফা।

দণ্ড পাওয়ারা হলেন- বরুড়া উপজেলার চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে আশিকুজ্জামান (২৭) এবং বরুড়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী মোনালিসা হিমু (২৮)। হিমু সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

নিহত শরিফ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তিনি বরুড়া আড্ডা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ ছিলেন।

মামলার বরাতে আবু ইউসুফ মুন্সি বলেন, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে বরুড়ায় ভাড়া বাসায় খুন হন শরিফ। পরদিন থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন নিহতের স্ত্রী হিমু। 

“গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসে। হিমু তার কথিত প্রেমিক আশিকুজ্জামানের সহযোগিতায় শরিফকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।” পরে হিমু ও আশিকুজ্জামানকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo