• সমগ্র বাংলা

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়া সদরে তাজবীর রহমান (১৫) নামে এক কিশোর ওয়ার্কশপ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বারপুর উত্তরপাড়া একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত সাইকেল পাওয়া যায়নি। 

নিহত তাজবীর সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা গ্রামের তাজুল ইসলামের ছেলে। সে বারোপুর সোনাপাড়ায় গ্লীল ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশের ধারণা, সোমবার রাতের কোন একসময় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাজবীরকে হত্যা করেছে। তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাজবীরের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহত তাজবীরের মা মুক্তা বেগম বলেন, প্রতিদিন ওয়ার্কশপে কাজ শেষে রাত ৮ টার মধ্যেই সে সাইকেল নিয়ে বাড়ি ফেরে। সারারাতেও তাজবীর বাড়ি আসেনি। রাতেই ওয়ার্কশপের মালিক ও আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেছিলাম কিন্তু কেউ কোন তথ্য দিতে পারেনি।মঙ্গলবার সকালে থানায় জিডি করতে যাওয়ার সময় এইখানে একটি লাশ উদ্ধারের খবর পাই। এসে দেখি আমার ছেলেকে কি কষ্ট দিয়ে মেরে ফেলছে। তবে তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি। মুক্তা বেগম আরও বলেন, তাজবীরের কাছে মুঠোফোনও ছিলনা। আমার ছেলে বাধ্য ছেলে ছিল। কারও সাথে তার কোন ঝগড়া ছিলনা। জানিনা কেউ কেন তাকে মারলো। আমি সুষ্ঠু বিচার চাই। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বারপুর-দশটিকা সড়ক থেকে অনেক ভেতরের এক কবরস্থানে কিশোর তাজবীরের মরদেহ পাওয়া যায়। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। তবে শুধু সাইকেল ছিনতাই নাকি অন্য কোন কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তদন্ত শেষে বলা যাবে।

মন্তব্য (০)





image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

  • company_logo