• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল পল্লীতে পুনাকের শীতবস্ত্র ও চিকিৎসাসেবা প্রদান 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। মঙ্গলবার সকালে নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইস্থানে মেডিকেল ক্যাম্প বসিয়ে দুঃস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমীন, রাজশাহীর ডিআইজি আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসানসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে পুনাক সভাপতি জানান, মির্জাপুর ও এর আশেপাশের এলাকার সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠীর ১ হাজার ৩০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি সহস্রাধিক  মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। 

পরে সাংস্কৃতি অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

  • company_logo