• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ঘনকুয়াশা ও শীতে বেড়েছে দূর্ভোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ উত্তর- পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সাথে সীমান্ত ঘেষা পঞ্চগড়ে আবারো জেঁকে বসেছে শীত। সাথে বৃষ্টির মত ঝড়ে পড়া ঘনকুয়াশায় ঢেকে গেছে চারপাশ। বেলা বাড়লেও সূর্যের মুখ দেখা মিলছে না। এতে করে জেলা জুড়ে দেখা দিয়েছে স্থবিরতা।

রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল রাস্তাঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে বৃষ্টির মত ঝড়ছে ঘনকুয়াশা। সকাল থেকে এ পর্যন্ত হালকা কুয়াশা লেগে আছে দেখা দেয়নি সূর্য। এতে করে দূর্ভোগে পড়েছে এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ।

এদিকে গ্রামাঞ্চলে শীতের প্রকোয়ে অনেকটাই স্থবিরতা দেখা মিলেছে। ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে অনেকেই কৃষি কাজে যেতে পারছেন না মাঠে। গরু-ছাগল গুলো অনেকটা জুবুথুবু হয়ে গেছে আবার সাংসারিক কাজেও অনেকটাই স্থবিরতা দেখা দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, হিমালয়ের কাছে এ জেলা অবস্থিত হওয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আগামীতে আরো বাড়বে। তবে আজ রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছি, পাবনার ঈশ্বরদী এবং রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo