ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারি কলহের জেরে ঘুমন্ত স্ত্রী লতা রানী (৩৮)কে কুড়ালের কোপে হত্যা করেছেন স্বামী সত্যচন্দ্র শীল। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী পৌরসভার ২নং ওয়ার্ডের কবিরের ভিটা এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলছিল। নিহত লতা রানী স্বামীকে না জানিয়ে প্রায় দুই লাখ টাকা ঋণ করেন।
ঋণ পরিশোধের জন্য কিছু জমি বিক্রি করেছেন তিনি। এছাড়াও ঋণ পরিশোধের লতা রানী ঢাকা গিয়ে কাজ করতে চাইলে তাতে রাজি হননি তার স্বামী। এরই জের ধরে শনিবার রাতে তাদের বাগবিতণ্ডা হয়। নিহতের ছেলে সাগর জানায়, ভোররাতে তার মা লতা রানীর গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে এবং তার পাশে বাবা সত্যচন্দ্র শীল দাঁড়িয়ে আছে।
এরপর বাবা ও ছেলের বাগবিতণ্ডায় পরিবারের বাকি সদস্যরা জেগে ওঠেন। পরে দ্রুতে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় লতার স্বামী সত্যচন্দ্র শীল। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপ কুমার সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...
কক্সবাজার প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

মন্তব্য (০)