• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে পড়ে এক সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কানুরাম গ্রামে। মৃতের পরিবার ও এলাকবাসীরা জানান, ওই গ্রামের মমিন মিয়ার ছেলে এক মেয়ে সন্তানের বাবা শাহিনুর (৩২) দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন। ঘটনারদিন শুক্রবার (১৯জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় গোসল করতে বাড়ির পাশে পুকুরে যান। সেখান থেকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়।

পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে পুকুর থেকে তার লাশ উত্তোলন করেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে কোন ধরনের আঘাতের চিহৃ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছেন বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক জানিয়েছেন। শাহিনুর এক বছর আগে পার্শ¦বর্তী নাপাডাঙ্গা গ্রাম থেকে কানুরাম গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন। বিষিয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। 

মন্তব্য (০)





image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

  • company_logo