• লিড নিউজ
  • রাজনীতি

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে আ.লীগ সামান্যতমও অস্বস্তিতে নেই: ওবায়দুল কাদের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতমও অস্বস্তিতে নেই। বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। দেশি-বিদেশি অপতৎপরতা সত্ত্বেও ৪১ দশমিক ৮ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে এসেছে। আমি জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে।

দেশি-বিদেশি অপতৎপরতা এখনো রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটের একদিন পরেই মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ, গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

এর পর গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারও বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।

ম্যাথিউ মিলার জানান, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও তারা তাদের মতামত শেয়ার করেছে যে, এই নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo