• সমগ্র বাংলা

আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের প্রবীন মুরিদ, আটরশি দরবার শরীফের গজল লেখক মরহুম আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭জানুয়ারী) বাদ জোহর মরহুমের রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করেন মরহুমের দুইপুত্র মোঃ ওহিদুজ্জামান ও সাংবাদিক আবু নাসের হুসাইন এবং তার পরিবার।মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন এবং মাওলানা মোস্তাফিজুর রহমান।এসময় জাকের পার্টি ফরিদপুর-২, সাংগঠণিক সভাপতি ফজলুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জাকের পার্টি নেতা আইয়ুব আলী, নুরুদ্দিন মোল্যাসহ জাকের পার্টির নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।জানা যায়, মরহুম আব্দুর রশিদ ডাক্তার হোমিও চিকিৎসায় দীর্ঘ ৪৮ বছর ফরিদপুরের সালথা ও রসুলপুর বাজারে মানব সেবায় নিয়োজিত ছিলেন।

চিকিৎসা সেবার পাশাপাশি আটরশি দরবার শরীফের জন্য প্রায় ৫শতাধিক গজল রচনা করেছেন। তিনি ১৯৪৮ ইং সালে জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৭২ শতাংশ জমি দান করেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় মানুষকে ভালবাসতেন। শিক্ষার গ্রহণের জন্য সবাইকে উৎসাহ দিতেন।উল্লেখ্য, ২০১৩ ইং সালের ১৭ ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মন্তব্য (০)





image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

  • company_logo