• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ফেনসিডিলসহ দম্পতি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিল সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইন ও শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পেশাদার মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেনসিডিল গোনার সময় তাদেরকে আটক করে পুলিশ। এ সময় দম্পতির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।  

ফরিদপুরের বোয়ালমারী থানার (ওসি) অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়।তিনি আরো জানান, মোশাররফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটকৃতদের নামে মাদক মামলা রুজু করে আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (১)





image
image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

  • company_logo