• সমগ্র বাংলা

৭৪ নারীকে সেলাই মেশিন দিলেন মসিক মেয়র টিটু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ৭৪ জন দরিদ্র অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ মঙ্গলবার বেলা ০৩ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাইমেশিন সমূহ বিতরণ করেন মেয়র।

এ সময় তিনি বলেন,  আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নাানা উদ্যোগে নিয়েছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নারী উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষাাধিক মানুষকে সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেলাই মেশিন পাওয়া নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ উপহারকে যথাযথ ব্যবহার করতে হবে। নিজের ভাগ্যের উন্নয়নে পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কাজ করে যেতে হবে। মেয়র তার বক্তব্যে জানান, আকুয়া বাইপাস এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জমিতে নারীদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তার উদ্বোধন করা হবে। এছাড়াও তিনি জানান, সিটির উন্নয়নে ১৬০০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে।

এর মাত্র ৩০০ কোটি ব্যয় হয়েছে। আরও ১৩০০ কোটি টাকা নগরের উন্নয়নে ব্যয় হবে, এতে শহরের চেহারা পাল্টে যাবে। মেয়র করোনা ও নানা দূর্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে তুলে ধরেন এবং নাগরিকদের প্রতি তার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা আপনাদের পাশে ছিলাম, থাকবে। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যান্য, সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo