• গণমাধ্যম

মা‌নিকগ‌ঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রী অন্ত:সত্বা, প্রেমিক অস্বীকার করায় আত্নহত‌্যা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের সঙ্গে ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে গর্ভবর্তী হওয়ার পরে কলেজ ছাত্র প্রেমিক বিষয়টি অস্বীকার করায় ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর (টেনারিমোড়) এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে রাত ৯টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের বড় বোন সুরমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আফরোজা আক্তার এই গ্রামের আজগর আলীর মেয়ে। সে গড়পাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বড় বোন সুরমা আক্তার বলেন, পার্শ্ববর্তী বাড়ির মো. মকুল মিয়ার ছেলে সাব্বির হোসেনের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার বোনের। গত দুই মাস আগে আমাদের বাড়িতে রাতে সাব্বির ও আমার বোনকে এক কক্ষে সন্দেহজনক ভাবে দেখতে পায়। সে সময় মান সম্মানের ভয়ে কাউকে কিছুই জানায়নি। শুধু মাত্র সাব্বিরের পরিবারে কছে জানাই তাদের ছেলেকে শাসন করার জন্য। এর পরেও সাব্বির আমার বোনকে স্কুলে যাওয়ার পথে বিরক্ত করত বলে জানতে পারি। গত ২দিন আগে আমদের পার্শ্ববতী বাড়ির ৮ বছরের শিশুকে দিয়ে আমার বোন প্রেগনেন্সির টেস্ট কিট সাব্বিরের কাছে পাঠায়। এই বিষয়টি দেখতে পান পাশের বাড়ির এক গৃহবধু। সে এই বিষয়টি আমার দাদীর কাছে জানায়।

নিহত আফরোজার দাদি মানিকজান বেগম বলেন, ঘটনাটি শুনার সঙ্গে সঙ্গে আমার নাতনি আফরোজাকে জিজ্ঞাসা করি। তখন আমার কাছে জানায়, সাব্বিরের সঙ্গে তার এক বছর ধরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আফরোজা দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

তিনি আরও বলেন, কলেজ পড়ুয়া ছাত্র সাব্বির আফরোজার সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করায় হতাশাগ্রস্থ্য হয়ে তার নাতনি আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর থেকে সাব্বির পলাতক রয়েছে।

এই বিষয়ে জানার জন্য সাব্বির হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবার সঙ্গে কথা বললে তিনি বলেন, তার ছেলের সঙ্গে আফরোজার প্রেমের কথা তিনি জানেন না। 

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আফরোজার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo