• সমগ্র বাংলা

ভারতীয় গরু উদ্ধারে গ্রামবাসীর সাথে বিজিবি\'র সংঘর্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে পাঁচার করে আনা ভারতীয় গরু উদ্ধার করতে যাওয়া বিজিবি সদস্যদের সাথে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার(১৫ জানুয়ারি) সকালে রৌমারী উপজেলার ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান, রৌমারী উপজেলার ধর্মপুর ও ভারতের কুকুরমারা সীমান্তপথে ভারতীয় গরু পাঁচার করে ধর্মপুর গ্রামে জড়ো করে তা বিক্রি করা হয়। গত সোমবার সকালে এমন সংবাদের ভিত্তিতে জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধীন দাঁতভাঙা কোম্পানির ৫-৬ জন সশস্ত্র বিজিবি সদস্য ধর্মপুর গ্রামে যান। তাঁরা সেখানে গিয়ে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে জড়ো করা বেশকিছু ভারতীয় গরু আটক করেন।

এ সময় গরু পাঁচারে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগিরা স্থানীয় নারী-পুরুষ মিলে বিজিবিকে বাধা দেয়। বিজিবি লাঠিচার্জ করলে তারাও বিজিবির ওপর লাঠি নিয়ে হামলা করে। এ সময় বিজিবির এক সদস্যের লাঠির আঘাতে মঞ্জু নামের গরু পাচারে জড়িত এক ব্যক্তির স্ত্রী মাথায় আঘাত পান। এতে ওই এলাকার লোকজন উত্তেজিত হয়ে বিজিবিকে অবরুদ্ধ করে ফেলে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের পর বিজিবি সদস্যরা গরু ছেড়ে দিতে বাধ্য হন। পরে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলীর সহায়তায় বিজিবি সদস্যরা গরু ছাড়াই এলাকা ত্যাগ করে ক্যাম্পে ফিরে যান। 

এ বিষয়ে ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, বিজিবি'র সঙ্গে মারামারিতে নারীসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। বিজিবি সদস্যরা লাঠিচার্জ করেন। চোরাকারবারি ও তাদের সহযোগিরাও লাঠি দিয়ে বিজিবি সদস্যদের ধাওয়া করে ও পেটায়। বিজিবির লাঠির আঘাতে এক নারীর মাথা ফেটে যায়। পরে বিজিবি কোনো গরু নিয়ে যেতে পারেনি। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি সদস্যদের উদ্ধার করে গাড়িতে তুলে দিয়েছি।

সার্বিক বিষয় নিয়ে জানতে জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুলাহ আল মাসরুকীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিজিবি সদস্য ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo