• সমগ্র বাংলা

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুরে মোটরসাইকেল ও করিমন গাড়ীর সংঘর্ষে শাহিনুর রহমান লিটন মিয়া (৪৩) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমিনপুর থানার নতুন বাজার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজশিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধা সাড়ে ৭ টার দিকে আমিনপুর বাজার এলাকায় কাজ শেষ করে মোটরসাইকেলে আহম্মদপুরের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় আমিনপুর নতুন বাজার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে একটি বেপরোয়া গতির করিমন গাড়ীর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন শাহিনুর রহমান লিটন। তার মৃত্যুতে কলেজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু বলেন, তিনি এই কলেজের একজন আদর্শ শিক্ষক ছিলেন। সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো একটি কাজ সেরে মোটরসাইকেল করে তিনি বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় বেপরোয়া গতির একটি করিমনের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

  • company_logo