• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে পুলিশের শ্রদ্ধাঞ্জলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। কুড়িগ্রাম সদরের পূর্ব কল্যাণ গ্রামের পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস(৭৫) এর বার্ধক্য জনিত কারণে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় নিজ বাসায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি একজন পুলিশ কনস্টেবল ছিলেন। তিনি ২০০১ সালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্য গভীর শোকাহত।

মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফনকার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয় এবং গার্ড অফ অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী।

মন্তব্য (০)





image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

  • company_logo