• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তানজানিয়ায় সোনার খনি ধসে অন্তত ২২ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ভারি বর্ষণের কারণে ছোট ওই খনিতে ধস নামে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল লোক সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট অঞ্চলের বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) ভোরে সিমিউ অঞ্চলে  এই দুর্ঘটনা ঘটে।তিনি বলেন, দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। সাইমন বলেছেন, ‘প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছিল, ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন।

কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ২২ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। তিনি জানিয়েছেন, দলটি প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে খনিজ সমৃদ্ধ একটি জায়গা আবিষ্কার করেছিল। সরকার শারীরিক ও পরিবেশগত সুরক্ষা এবং পদ্ধতি অনুমোদন করার আগেই তারা খনন শুরু করতে চলে গিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পর আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ তানজানিয়া। তানজানিয়ার সরকার ছোট আকারের খনির শ্রমিকদের নিরাপত্তার উন্নতির জন্য বছরের পর বছর ধরে কাজ করেছে। কিন্তু দেশটিতে এখনো অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত অবৈধ খনন ঘটে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo