• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বিপুল মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত কিশোর বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের পুত্র।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল যোগে দুই কিশোর বাড়ী থেকে ভুরুঙ্গামারী যাওয়ার পথে ঘুন্টিঘর নামক এলাকায় পৌঁছেলে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিপুল মিয়া ছিটকে ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলে থাকা অপর আরোহী রাঙা মিয়া মারাত্মক আহত হয়।

এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করে এবং আহত রাঙাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

  • company_logo