• সমগ্র বাংলা

ঠান্ডায় কাঁপ‌ছে কুড়িগ্রামের মানুষ, ৫দিন ধরে দেখা নেই সূর্যের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্ত‌রের হি‌মেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে কু‌ড়িগ্রা‌মের জনজীবন। বি‌শেষ ক‌রে বিপাকে পড়েছে শিশু ও ব‌য়োবৃদ্ধরা। ঘন কুয়াশা উপেক্ষা ক‌রে জী‌বিকার তা‌গি‌দে কাজে যেতে বাধ‌্য হ‌চ্ছেন খে‌টে খাওয়া মানুষজন। ত‌বে স্থানীয় আবহা‌ওয়া অ‌ফিস জানি‌য়ে‌ছে এ প‌রি‌স্থি‌তি আরো ক‌য়েক‌দিন থাক‌তে পা‌রে।

জানা গে‌ছে, টানা ৫‌দিন ধ‌রে উত্ত‌রের জেলা কু‌ড়িগ্রামে‌ সূর্যের দেখা মে‌লে‌নি। দিনে-রাতে গু‌ড়িগু‌ড়ি বৃ‌ষ্টির ম‌তো ঝড়‌তে থা‌কে শীত। এর ম‌ধ্যে মৃদ‌ু বে‌গে ঠান্ডা হাওয়ায় স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ছে স্বাভা‌বিক জীবনযাত্রা। উলিপুর উপ‌জলার হা‌তিয়া বাজার এলাকার খো‌দেজা বেওয়া (৫৫) ব‌লেন, 'ঠান্ডাত বা‌ঁচি না বাবা, ক‌য়দিন থা‌কি সূ‌র্যের দেখা ‌নাই। জা‌রের কাপড় না থাকায় আগুন ত‌পে দিন কাটবার নাক‌ছি।

চর গু‌জিমা‌রির শা‌হের আলী (৮০) ও ঝরু মিয়া (৬২) জানান, রা‌তে বৃ‌ষ্টির ম‌তো শীত প‌ড়ে। সূ‌র্যের দেখা মিল‌ছে না। চরে ঠান্ডা খুব, এই ঠান্ডায় হাত-পা ব‌্যাথা ক‌রে। ঠিক ম‌তো চল‌তে পা‌রি না।এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকালে কুড়িগ্রামে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তুলনায় ঠান্ডার তীব্রতা অ‌নেক। এরকম অবস্থা আরো ক‌য়েক‌দিন চল‌তে পা‌রে।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo