• রাজনীতি

সকল সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেঃ জাহাঙ্গীর কবির নানক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সকল সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় সূচনা কমিউনিটি সেন্টারে বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণের গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে "রূপকল্প-২০৪১" বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত জননেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব। 

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি গতকাল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য।

মন্তব্য (০)





image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাম...

  • company_logo