• সমগ্র বাংলা

শ্রীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সরকার ঘোষিত নতুন স্কেলে বেতন ও বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধের দাবীতে তিনটি কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেড কারখানার বিক্ষুব্দ শ্রমিকেরা জানান, জানুয়ারী মাসে সরকার ঘোষিত নতুন স্কেলে আমাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ আমাদের পাওনা পরিশোধ করেননি। একাধিকার এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বললেও তারা গুরুত্ব দেয়নি। শ্রমিকরা আন্দোলন করছে। বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধ না করে কর্তৃপক্ষ সেলারী সিটে জোর করে স্বাক্ষর নেয় । শ্রমিকেরা হলিডে ও ওভার টাইমসহ বিভিন্ন বিষয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

খবরে পেয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ঘটনাস্থলে পৌছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভরত শ্রমিকদেরকে সমস্যা সমাধানে আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ দুপুর ১২ টার দিকে আজকের জন্য ছুটি ঘোষনা করে।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুর জোনের ইন্সপেক্টর আসাদ জানান, বিভিন্ন দাবীতে শ্রমিকেরা কাজ বন্ধ করে মাওনা-ফুলবাড়ীয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরর দাবী পূরনের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সড়ে যায়।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo