ফাইল ছবি
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত(২৭) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গুন্টিঘর এলাকায় রেললাইনে এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, আজকে সন্ধ্যায় ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার প্রায় ৩০ মিনিট পর অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পাই। তবে এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করে। এখন কোন ট্রেনে ওই নারী কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে একটি সাদা ডোরাকাটা রঙের চাদর, সালোয়ার কামিজ ও কম্বল ছিল। এ ঘটনায় আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।
গাজীপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদ মিয়া জানান, সন্ধ্যার পরে খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

মন্তব্য (০)