প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে পুত্রবধূর পরকীয়ায় বাধা দেয়ায় পুত্রবধূর হাতে শ্বাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকা থেকে নিহত শাশুড়ীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তহুরা বেগম (৫০) ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
জানা গেছে, উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকার সোনামুদ্দিন বিশ্বাসের পুত্র মালয়েশিয়ায় প্রবাসী রাসেল ৮ মাস আগে দেশে আসে। দুমাস আগে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের আলগীর চর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে আইরিন আক্তার (২৬) কে বিবাহ করে। এরপর গত নয় দিন আগে রাসেল প্রবাসে চলে যায়। বিয়ের পর থেকেই শাশুড়ি বউয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে শ্বশুর ঘুমিয়ে যাওয়ার পর শাশুড়ি ও ছেলের বউ ঘরে বসে টিভি দেখছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শাশুড়িকে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করে পুত্রবধূ আইরিন। এর পর চিৎকার দিলে মুখ কাপড় দিয়ে চেপে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তার হাত, মুখ, মাথা ও গলায় জখম হয়।
মৃত্যু নিশ্চিত করার পর পুত্রবধূ শাশুড়ির মরদেহ ঘর থেকে টেনে বের করে বারান্দার টয়লেটে নিয়ে আসেন। সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে লাশ গুম করার উদ্দেশ্যে টেনে ঘরের বাইরে বের করা হয়।
এ সময় শ্বশুরের ঘুম ভেঙে গেলে তিনি ঘটনা টের পেয়ে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পুত্রবধূ। মুখে জখম হওয়ার পর জোর করে ছুরি ছিনিয়ে নেন শ্বশুর সোনামুদ্দিন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা পুত্রবধুকে আটক করে বেধে রাখে। ৯৯৯ লাইনে কল করলে সিংগাইর থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মুল হোতা আইরিনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

মন্তব্য (০)