• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষ, নিহত ২৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।সোমবার বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।দমকলকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার গাভিয়াও পৌরসভার কাছে ট্রাকের সঙ্গে উপকূলীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।এএফপি বলেছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বাহিয়া সিভিল পুলিশ।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo