• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় ৩টিতে স্বতন্ত্র ও ১টিতে নৌকা বিজয়ী

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৪ টি আসনের মধ্যে ৩টি আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র ও একটি আসনে নৌকা বিজয়ী হয়েছেন। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ভোটের এ ঘোষণা দেয়া হয়েছে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২শত ৭৪ ভোট পেয়ে বিজয়ী। এই আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী ঈগল প্রতীক নিয়ে নাজমুল হুদা পেয়েছেন ৫৩ হাজার ১শত ০৫ ভোট আর নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি আ কা ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন ৪৮ হাজার ৯শত ৬১টি ভোট।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ১লক্ষ ১৫ হাজার ৭শত ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান এমপি মহাজোট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪শত ৪৫ ভোট। কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ১ লক্ষ ২৭ হাজার ৮শত ০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেয়র পুত্র পারভেজ আনোয়ার তনু বিভিন্ন অভিযোগ এনে ভোট স্থগিতের আবেদন করে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ১শত ৮১ ভোট। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই

আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১শত ১১ ভোট।

মন্তব্য (০)





image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

১

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৩

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৪

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

image

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

৫

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

  • company_logo