• সমগ্র বাংলা

নড়াইল-২ আসনে মাশরাফি বিজয়ী 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। রোববার (৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। যেখানে মোট ১৪৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।

মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট। নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৮১ হাজার ৯৯০ জন।

মন্তব্য (০)





image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

১

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৩

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৪

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

image

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

৫

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

  • company_logo