প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ৬ আসনের (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট হাকিমপুর) হাকিমপুরের বৈগ্রামে ট্রাক মার্কার পক্ষে ভোট কেনার জন্য টাকা বিতরনের সময় এক ব্যক্তিকে আটক করেছে স্হানীয়রা। পরে তাকে হাকিমপুর থানা পুলিশে তুলে দিয়েছে তারা। তার কাছে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক মোস্তফা হোসেন (৪০) হাকিমপুরের ২নং বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
স্হানীয়রা জানান, আটক মোস্তফা হোসেন ট্রাক মার্কার সতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ওই আসনের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর পক্ষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বৈগ্রামে ভোটারদের কাছে ভোট কিনতে টাকা বিতরন করছিল। পরে তাকে টাকাসহ হাকিমপুর থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।
হাকিমপুর থানার ইনচার্জ দুলাল হোসেন জানিয়েছেন, মোস্তফা হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ যাছাই বাছাই করে পরবর্তীতে ব্যবস্হা নেবেন তারা। আপাততঃ তার বিরুদ্ধে কোন মামলা দ্বায়ের করা হয়নি।
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

মন্তব্য (০)