ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বগুড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার সকালে শহরের চেলোপাড়া এলাকায় এ বিক্ষোভে অংশ নেয় শতাধিক নেতাকর্মী ৷ এসময় তারা নির্বাচন বয়কট করাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একই সময় চারমাথা-গোদারপাড়া এলাকাসহ হরতালের সমর্থনে শহরের বেশ কিছু পয়েন্টে পিকেটিং করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, বিএনপি ও জামায়াতকর্মীরা বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে পিকেটিং এর চেষ্টা করে কিন্তু পুলিশের কঠোর অবস্থানে জনগণের জান মালের নিরাপত্তায় তাদের বিচ্ছিন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আতঙ্কের কোন কারণ নেই।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় সংগঠিত পৃথ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)