• সমগ্র বাংলা

গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস কক্ষের তালা ভেঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) মাঝরাতে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের বাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়নের বাশতলী ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের প্রধান গেইটের ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। 

বাশতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, আমি রোজ সকালে হাটতে বের হই। সকালে এসে দেখি গেটের তালা ভাঙা দেখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি ভেতরে সব পুড়ে গেছে, ধোয়া উড়ছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভান। 

এদিকে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষটি নিশ্চিত করে বলেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo