• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটায় এটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

যাত্রীবাহী বাস বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান বলেন, ‘আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুনতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোনো যাত্রী ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি ড্রাইভারকে জানিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করাতে বলি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি জানানো হয়। 

 সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যাত্রীবাহী বাসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বিষয়টি তদন্ত করে জেনে বিস্তারিত জানানো যাবে।’

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo