• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নৌকার প্রার্থীর জনসমাবেশে বিশাল জনসমুদ্র

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  নৌকার প্রার্থীর জনসমাবেশ বিশাল জনসমুদ্র পরিনত হয়েছে।  চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার জনসমাবেশে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আলমডাঙ্গার নির্বাচনী জনসভায়। তিনি বলেন এই জনপদে উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে চারিদিকে যা উন্নয়ন দেখছেন তা সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন আমাকে জয়যুক্ত করুন। এবং আমার অসমাপ্ত কাজগুলো করার সুযোগ দিন। 

 বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার এটিম মাঠে ভোটারদের সামনে এ প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি আবারও  নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, গত ১৫ বছরে চুয়াডাঙ্গায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। অনুন্নত চুয়াডাঙ্গা এখন উন্নয়নের মহাসড়কে। এখনো কিছু অসম্পন্ন কাজ বাকি আছে, কিছু কাজ পুনরায় করতে হবে। এজন্য নৌকার জয় দরকার। নৌকার হাত ধরেই আরও উন্নত হবে এ জনপদ।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo