ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭৩ জন নিহত ও ১৭৩ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার মানুষ কেরমানের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।
ইরানের ন্যাশনাল মেডিক্যাল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফার তাসনিম নিউজকে বলেছেন, বিস্ফোরণের পরে পদদলিত হয়ে কমপক্ষে ৭৩ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে।
বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে যিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয়, যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণস্থলের দিকে যেতে পারে।
কেরমান প্রদেশ রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লাহ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, আমাদের উদ্ধারকারী দলগুলো আহতদের সরিয়ে নিচ্ছে... তবে সেখানে ভিড়ের ঢেউ রাস্তা অবরোধ করছে।
বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তবে দেশটির কর্মকর্তারা সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করছেন।
কেরমান প্রদেশের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে আইআরআইবি একে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করছে। ঘটনাস্থলের একটি ভিডিও অনলাইন মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিস্ফোরণের পর মসজিদের আশপাশের সড়কে অসংখ্য ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...
নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...
নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

মন্তব্য (০)