• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চিলমারীতে বিএনপি’র ৩ শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল জলিল সরকারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বৃহষ্পতিবার (২ জানুয়ারি) বিকেলে থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ্যাভোকেট বিপ্লব হাসান পলাশের সমর্থনে নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাভোকেট বিপ্লব হাসান পলাশ প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo