ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)। তারা একই আলমসাধুর যাত্রী ছিলেন এবং পাটখড়ি আনতে মাগুরা যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী অপর আলমসাধুতে থাকা সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম জানান, ভোরে চারজন মিলে দুটি আলম সাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। পথের মাঝে মধুপুর নামত স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। আমাদের গাড়ি ঘুরিয়ে এসে দেখি দুইজনাই মরে পড়ে আছে। ঝামেলা হবে ভেবে লাশ নিয়ে নিজ গ্রামে ফিরে আসি।
ঘন কুয়াশায় কি ঘটেছে বলতে পারছিনে। বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটেঠে বলে ধারণা করছি। এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ ভিড় করছেন নিহতদের বাড়িতে। নিহতরা সর্ম্পকে চাচা ভাতিজা। এ বিষয়ে হাইওয়ে ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা এ ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে জানবো। তবে এখন পর্যন্ত কোনো খবর দিতে পারেনি তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

মন্তব্য (০)