• লিড নিউজ
  • সমগ্র বাংলা

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে নতুন বই বিতরণ উৎসব 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুব খুশি। টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন বস্তি এলাকায় ওই স্কুলে ২ জানুয়ারি মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়। 

বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), স্কুলের শিক্ষক মন্ডলী 'সহ শিশু শিক্ষার্থীরা। 

অতিথিরা বলেন,আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। 

টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলটি ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইলের ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত হত দরিদ্র,পথ শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। একদিন সমগ্র বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে যাবে এই শিক্ষাসেবা এই স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম ডিজিটাল সংবাদমাধ্যম সিএনআই প্রধান নির্বাহী মো. জুয়েল আহমেদ। 

অতিথিরা আরো বলেন, প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুযায়ী এই ধরনের মহৎ উদ্দ্যোগের সহযোগী হতে পারেন। যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে চান তাহলে এগিয়ে আসুন। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যানে কাজ করি, তবেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo