• লিড নিউজ
  • সমগ্র বাংলা

উলিপু‌রে স্বতন্ত্র প্রার্থীর কর্মী‌কে প্রচারণায় বাধা বিএন‌পি কর্মীর

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রামের উলিপু‌রে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী‌কে প্রচারণায় বাধা দেওয়ার অ‌ভিযোগ পাওয়া গে‌ছে। পৌর শহ‌রের মু‌ন্সিপাড়ার জিয়াদুল হ‌কের ছে‌লে আরাফাত হোসেন রয়েলের(৩৪) বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, সোমবার বিকেল ৫টায় পৌর শহ‌রের গুণাইগাছ পাইলট উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের সাম‌নে। প‌রে ঘটনাস্থলেই ৫ হাজার টাকা অর্থদণ্ড ক‌রেন এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান। ত‌বে অভিযুক্ত রয়েল বিএনপি সমর্থক ব‌লে জানান উপ‌স্থিত লোকজন। 

জানা গে‌ছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচ‌নে কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থে‌কে ট্রাক প্রতীক নি‌য়ে নির্বাচন কর‌ছেন স্বতন্ত্র প্রার্থী সা‌বেক সংসদ সদস‌্য ডা. আককাছ আলী সরকার। সোমবার বি‌কে‌লে আরাফাত হো‌সেন (৩০) না‌মে এক কর্মী আককাছ আলী সরকা‌রের ট্রাক প্রতী‌কের প্রচারণায় প্রাইভেটকার যো‌গে বজরার দি‌কে যা‌চ্ছি‌লেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের সাম‌নে পৌ‌ঁছি‌লে রয়েল গা‌ড়িসহ ওই কর্মী‌কে আট‌কে দেন। প‌রে তার সাঙ্গপাঙ্গ‌দের ডাক‌লে বিষয়‌টি থানায় অবগত ক‌রেন। খবর পে‌য়ে এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, পুলিশ, বি‌জি‌বি ও আনসার ব‌্যাটা‌লিয়নের সদস‌্যরা ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন।

এ বিষ‌য়ে এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান ব‌লেন, অ‌ভিযুক্ত ব‌্যক্তি তার দোষ স্বীকার কর‌লে নির্বাচনী আচরণ বি‌ধিমালায় তার ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব প্রার্থী যেন অবা‌ধ শা‌ন্তিপূর্ণভা‌বে নির্বাচনী প্রচারণা চা‌লি‌য়ে যেতে পা‌রেন এ জন‌্য আমা‌দের টহল অব‌্যাহত রয়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, শা‌ন্তিপূর্ণভা‌বে সকল প্রার্থী নির্বাচনী প্রচারণা চা‌লি‌য়ে যাবেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা কিংবা নাশকতার অপচেষ্টা করলে, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কাজ করছে পুলিশ সদস্যরা।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

image

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

ফরিদপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০)...

  • company_logo