• সমগ্র বাংলা

পাবনায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সারাদেশের মতো পাবনায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার (১লা জানুয়ারি) সকালে পাবনা জেলা স্কুল চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা।

এ বছর পাবনা জেলায় মাধ্যমিকে ৩ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন ও প্রাথমিকে ৩ লাখ ৮১ হাজার ৬৩৫জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। যার কার্যক্রম আজ বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে। বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক খুশি সবাই।

পাবনা জেলায় ১ হাজার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫২৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বই উৎসব অনুষ্ঠানে জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

১

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৩

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৪

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

image

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

৫

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

  • company_logo