• সমগ্র বাংলা

ফেনীতে বই উৎসব পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেয়া, বইগুলো পরম যত্নে ছোট্ট দু'হাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফাহমিদা হক, জেলা শিক্ষা অফিসার শফি উল্ল্যাহ প্রমূখ। 

জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে, ফেনীতে ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকে সর্বমোট বইয়ের চাহিদা-২৬ লাখ ৯১ হাজার ৩৯২, প্রাপ্ত বইয়ের সংখ্যা-১৬ লাখ ৭৭ হাজার ৫৭৯, বই প্রাপ্তির হার- ৬২.৩৩ শতাংশ। প্রাথমিকে জেলায় মোট বইয়ের চাহিদা-৬৭৮৫২৩ প্রাপ্ত বইয়ের সংখ্যা -৬৭৮৫২৩ বই প্রাপ্তির হার-১০০ শতাংশ। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

image

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

ফরিদপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০)...

  • company_logo